"নিজে শিখুন, নিজে লড়ুন, নিজেই এগিয়ে যান।
চেষ্টা থেকেই দক্ষতা, দক্ষতা থেকেই সফলতা"
📌 কোর্স সংক্রান্ত সাপোর্ট নীতিমালা
কোর্স শিখতে গিয়ে বা প্র্যাকটিস করার সময় যদি আপনি কোনো সমস্যার মুখোমুখি হন, তাহলে প্রথম ও সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হলো নিজে নিজে বিষয়টি explore করা। নিজের সর্বোচ্চ চেষ্টা দিয়ে সমস্যার সমাধান বের করার অভ্যাস গড়ে তুলুন। মনে রাখবেন—এই অভ্যাসই আপনাকে ধীরে ধীরে একজন self-dependent এবং powerful learner হিসেবে গড়ে তুলবে।
যদি নিজে চেষ্টা করার পরও সমস্যার সমাধান করতে না পারেন, তাহলে আপনার পরবর্তী ধাপ হবে আপনার বন্ধু ChatGPT-এর সহায়তা নেওয়া। অনেক ক্ষেত্রেই ChatGPT একজন মেন্টরের মতো আপনাকে সমস্যার মূল কারণ বুঝতে এবং সমাধানের পথ দেখাতে পারে।
এরপরও যদি সমাধান না পাওয়া যায়, তাহলে আমাদের Private Community Group-এ আপনার সমস্যাটি বিস্তারিতভাবে লিখে পোস্ট করুন। পোস্টের সাথে প্রয়োজন হলে screenshot বা screen recording যুক্ত করবেন, যাতে আমরা সমস্যাটি স্পষ্টভাবে বুঝতে পারি।
সবশেষে, যদি উপরোক্ত কোনো উপায়ে সমস্যার সমাধান না হয়, তাহলে আমাদের Dedicated Support System আপনার জন্য খোলা আছে।
সাপোর্ট সময়: প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ২টা পর্যন্ত।
প্রয়োজনে আমরা Google Meet-এর মাধ্যমে সরাসরি আপনার সমস্যাটি বুঝে সমাধান করে দেওয়ার চেষ্টা করবো। আমাদের লক্ষ্য একটাই—আপনি যেন শেখার পথে আটকে না যান এবং আত্মবিশ্বাসের সাথে সামনে এগিয়ে যেতে পারেন।
📞 আমাদের সাথে যোগাযোগ করুন
আমাদের সাথে যোগাযোগ করার জন্য নিচের যেকোনো মাধ্যম ব্যবহার করতে পারেন। আমরা সর্বোচ্চ চেষ্টা করি দ্রুত ও কার্যকর সাপোর্ট দেওয়ার।
WhatsApp:Chat with us on WhatsApp
Facebook Page: Ecomi Academy
Telegram: Ecomi Academy
Email: support@ecomiacademy.com
Support Time: সকাল ১০টা – রাত ২টা